প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ (সোমবার)
যায়যায়দিনে নিয়োগ পেলেন সাংবাদিক বাবুল মিয়া

ছবি: সংগ্রহীত

দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে মোঃ বাবুল মিয়া। গতকাল বুধবার বিকালে নিজেই গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। 
জানা যায, সম্প্রতি যায়যায়দিন পত্রিকার বার্তা বিভাগের স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সজীব ওয়াসিম কর্তৃক স্বাক্ষরিত নিয়োগের মাধ্যমে তাঁকে সুনামগঞ্জ জেলায় সংবাদ সংগ্রহের অনুমতি প্রদান করা হয়। 
সাংবাদিক বাবুল মিয়া এর আগে দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও  দৈনিক নবচেতনাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সততা ও নিষ্ঠার সাথে সুনামগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঠক ও শুভানুধ্যায়ীর কাছে তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন।