প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩১ (সোমবার)
ফুটবলের সৌহার্দ্যে দিরাইয়ে একসঙ্গে শিশির মনির ও মর্নিং টিম

ছবি: ওয়ানটিভি

সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই মর্নিং ফুটবল টিমের সাথে প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ​

শনিবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ৬টায় দিরাই মিনি স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলের খেলোয়াড়রাই দিরাই মর্নিং ফুটবল টিমের জার্সি পরিধান করে অংশ নেন।

টানটান উত্তেজনাকর এই প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়,  ম্যাচ শেষে দিরাই মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে প্রধান অতিথি শিশির মনিরের  হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। ​ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে দিরাই মর্নিং ফুটবল টিমের সভাপতি আশিষ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিমের সিনিয়র সদস্য প্রণয় দেবনাথ, সাংবাদিক পাবেল হাসান ও আব্দুল্লাহ রাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবায়াদুল হকসহ দিরাই মর্নিং ফুটবল টিমের অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা এমন আয়োজনের  প্রশংসা করেন এবং নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।