প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০১ (সোমবার)
সুনামগঞ্জ জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। ছবি: ওয়ান টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম পলাশ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকুল আলী।

সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক লুতফুর রহমান, ফরিদ আহমেদ তালুকদার, ফেরদৌস আলম আখঞ্জী, আব্দুল বাচিত, সায়াদ আহমেদ পীর, খলিলুর রহমান, শহিদুল ইসলাম বাবুল ও আতিকুর রহমান শিহাব। এছাড়াও সভায় জেলা কমিটির সদস্য— মনির উদ্দিন,  জিল্লুর রহমান, সাইফুদ্দিন আহমেদ উকিল, বাবুল চন্দ্র দাস ও ফারুক আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে কৃষক দলের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করার ওপর জোর দেন। একইসাথে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।