প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৫ (সোমবার)
স ন্ত্রা স-নৈরাজ্যকারীদের বাংলাদেশে জায়গা হবে না: এমপি কয়ছর আহমদ

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়ে দেশে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরনের মাধ্যমে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা দেশে স ন্ত্রা স ও নৈ রাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। কিন্তু স ন্ত্রা স ও নৈরাজ্যকারীদের জন্য বাংলাদেশ নয়। এদের জায়গা এদেশে হবে না।

সোমবার বিকাল ৫ টায় দেশব্যাপী পরিকল্পিত স ন্ত্রা স ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

কয়ছর আহমদ বলেন, ১৯৭১ সালেও ফ্যাসিস্ট হাসিনার বাবাও এদেশের মানুষকে ছেড়ে পালিয়েছিলেন। হাসিনাও একাধিকবার পালিয়েছে। ২৪ সালে ফ্যাসিস্ট হয়েও পালিয়েছে। যারা দেশ ছেড়ে পালায় তারা দেশে ফিরতে পারে না, এরা ফিরবে না। জনগণের নির্বাচিত সরকার পলাতক গণ হ ত্যা কারীদের দেশে ফিরিয়ে এনে গুম, খু ন, গণ হ ত্যার বিচার করবে। যারা দেশকে স ন্ত্রা স নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে। 

তিনি আরো বলেন, যারা ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডের বিরোধীতা করেছিল এখন তারাই ফ্যামিলি কার্ড চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। একদল মুখে মুখে মানুষকে বেহেশতের চাবি দিয়ে দেয়। কিন্তু বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ। 

এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।