প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪০ (সোমবার)
সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক তরুণ খালেদ

ছবি : ওয়ানটিভি

প্রযুক্তিনির্ভর জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে এর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, ভুয়া অ্যাকাউন্ট, পেইজ ও অ্যাকাউন্ট হারানো, বিভিন্ন ধরনের ডিজিটাল জটিলতাসহ সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যাও বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় ব্যবহারকারীদের সহযোগিতার পাশাপাশি তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন তরুণ সাইবার এক্সপার্ট আবদুল সুবহান খালেদ।

সাইবার ও সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে গিয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ইতোমধ্যে অনেক ব্যবহারকারীর আস্থা অর্জন করেছেন খালেদ। সমস্যা শনাক্ত করা, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া এবং দায়িত্বশীলভাবে সমাধানের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে শুধু সাইবার সমস্যা সমাধানেই সীমাবদ্ধ থাকেননি তিনি। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগও নিয়েছেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মনীতি, নিরাপত্তা, সমস্যা সমাধানের পদ্ধতি এবং অনলাইন কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

খালেদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া অনেকেই বর্তমানে নিজস্বভাবে কাজ করছেন। আবার কেউ কেউ তার সঙ্গে যুক্ত বিভিন্ন টিমে দায়িত্ব পালন করছেন। এসব টিম অনলাইন হয়রানির ঘটনায় সহযোগিতা, ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্টিং, পেজ ও অ্যাকাউন্ট-সংক্রান্ত সমস্যায় সহায়তা এবং বিভিন্ন ডিজিটাল সমস্যা সমাধানে কাজ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, খালেদের কাজের অন্যতম দিক হলো সমস্যা সমাধানের পাশাপাশি নতুনদের বাস্তব কাজের সুযোগ তৈরি করে দেওয়া। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কেসগুলোর তদারকিও করেন তিনি। এতে প্রশিক্ষণ নেওয়া তরুণরা বাস্তব পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছেন।

সেবা নেওয়া কয়েকজন ব্যবহারকারী জানান, অনলাইন-সংক্রান্ত বিভিন্ন সমস্যায় প্রয়োজনের সময় তারা খালেদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। সমস্যা বুঝে সহযোগিতা করা এবং ব্যবহারকারীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ তার কাজের ইতিবাচক দিক বলে উল্লেখ করেন তারা।

ডিজিটাল দক্ষতা তৈরির ক্ষেত্রেও খালেদের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক কাজের সুযোগ তৈরি করছেন। কেউ স্বাধীনভাবে কাজ করছেন, আবার কেউ বিভিন্ন টিমের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করছেন। এতে একদিকে যেমন সাইবার সমস্যা মোকাবিলায় দক্ষতা বাড়ছে, অন্যদিকে তরুণদের কর্মদক্ষতাও উন্নত হচ্ছে।

বর্তমানে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। বিশেষ করে তরুণদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীলতার বিষয়গুলো জানা জরুরি হয়ে উঠেছে। এমন বাস্তবতায় তরুণদের প্রশিক্ষিত করে দক্ষ জনবল তৈরি এবং ব্যবহারকারীদের বিভিন্ন ডিজিটাল সমস্যায় সহযোগিতা করার মাধ্যমে কাজ করে যাচ্ছেন আবদুল সুবহান খালেদ।

নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাইবার সমস্যা সমাধানের পাশাপাশি নতুনদের এগিয়ে নেওয়ার উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, তরুণদের হাতে প্রযুক্তিগত দক্ষতা তুলে দেওয়া এবং তাদের বাস্তব কাজের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ ভবিষ্যতে ডিজিটাল খাতে আরও দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখতে পারে।

সাইবার নিরাপত্তায় দক্ষতা, দায়িত্বশীলতা ও কাজের মানকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলা আবদুল সুবহান খালেদের কার্যক্রম তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি নিরাপদ ও সচেতন ডিজিটাল পরিবেশ তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে।

খালেদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌধিআরবে বসবাস করছেন।