প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ ১০:০০ (মঙ্গলবার)
সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে পূজা দেখতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মরাটিলা (শান্তিবাগ) এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি। তার বাবার নাম মেহের দাস এবং মায়ের নাম মৃত উমা দাস। সে দশম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে পূজা দেখতে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পরিবারের সদস্যরা সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে পুলিশের সহায়তা কামনা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, নিখোঁজ কিশোরীর সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার। কেউ তার সন্ধান পেলে সুনামগঞ্জ সদর মডেল থানার সরকারি নম্বর ০১৩২০১২০৭৯০-এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।