প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪ (মঙ্গলবার)
ফ্যাসিস্টরা দুর্নীতি ও অর্থ পাচারে ব্যস্ত ছিল

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু এটা তখন অনেকেই বিশ্বাসই করতে পারেনি। বিরোধীদলের লোকেরা এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে। বলেছে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। 

শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশের মত দেশে এমন প্রকল্প গ্রহনের সাহস কেউ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সাহস করেছেন এবং নির্বাচিত হওয়ার পর শুরুতেই পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন। তিনি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছেন দেশের মানুষ তা বিশ্বাস করে ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। ২০২৬-২৭ সালের মধ্যে দেশের প্রায় ৪০ লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

কয়ছর আহমদ আরো বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মেঘা প্রকল্পের নামে দুর্নীতি আর অর্থ পাচারে ব্যস্ত ছিল। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে মিশে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সেসব সমাধানে কাজ করছেন। অতিতের যেকোনো প্রধানমন্ত্রীর চেয়ে তিনি দেশের মানুষের জন্য বেশি সময় দিচ্ছেন। 

তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প বানচাল করতে কিছু দুষ্টু লোক চরকির মতো ঘুরে ঘুরে মিথ্যা অপতথ্য ছড়াতে পারে। এদের ব্যাপারে সতর্ক থাকবেন। স্বচ্চতার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করবেন। কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমূখ।