https://www.onetv24.com/

1299

sunamganj

সুনামগঞ্জ

সুনামগঞ্জে ২১২২ জন কৃষক পেলেন কৃষক কার্ড

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ২২:২৬
স্টাফ রিপোর্টার

ছবি: ওয়ান টিভি

দেশের ১০ জেলার সাথে কৃষক পেলেন হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২১২২ জন কৃষক। প্রথম পর্যায়ে উপজেলার বাহরা ইউনিয়নের এই কৃষকদের বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সুনামগঞ্জের উপ-পরিচালক মো. ওমর ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ দাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক কার্ড উদ্বোধনের পূর্বে উপকার ভোগী কৃষকদের প্রত্যাশার কথা শুনেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালিভাবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের বুনিয়াদি কৃষক ব্রজেশ চৌধুরী। কৃষক কার্ড বিতরণের জন্য হাওরবাসীর পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।