https://www.onetv24.com/

1361

whole-country

সারাদেশ

তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১০:২১
ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেতে যাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। এই লক্ষ্যে অর্থ বিভাগ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাচ্ছেন না। জটিলতা কাটেনি এমন কর্মচারীদের আপাতত পুরোনো কাঠামো অনুযায়ীই বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে বকেয়া ও বর্ধিত অংশ সমন্বয় করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে একটি বড় অংশের বেতন নির্ধারণের কাজ এখনো সম্পন্ন হয়নি। নতুন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড প্রাপ্তি, বাড়িভাড়া ভাতার হার এবং পদোন্নতিজনিত আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের অসংগতি দেখা দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি ‘আইবাস++’-এর বিভিন্ন জটিলতা ও কারিগরি সীমাবদ্ধতা।

এসব সমস্যা সমাধানে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও ১ নভেম্বরের আগে তা সমাধান করা সম্ভব হয়নি। অর্থ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু জানাশোনার ঘাটতি থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে সমস্যাগুলো সমাধানের কাজ চলছে।

বেতন নির্ধারণে গ্রেডের ক্রম ও আয় কমার শঙ্কা:

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ করতে গিয়ে বেশ কিছু অদ্ভুত অসংগতি দেখা দিয়েছে। কর্মচারীদের হিসাব অনুযায়ী, ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১২তম গ্রেডের চেয়ে বেশি হলেও নতুন নিয়মে বেতন নির্ধারণের পর অনেক ক্ষেত্রে ১১তম গ্রেডের কর্মীর মূল বেতন ১২তম গ্রেডের কর্মীর চেয়ে কম হয়ে যাচ্ছে।

এছাড়া বাড়িভাড়া ভাতার হিসাব নিয়েও বড় ধরনের অসঙ্গতি রয়েছে। দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেলে মূল বেতন সামান্য বাড়লেও গ্রেড পরিবর্তনের কারণে বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় উল্টো সামগ্রিক মাসিক আয় কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একইভাবে, উচ্চতর গ্রেড প্রাপ্তি এবং জ্যেষ্ঠতা নির্ধারণের নিয়ম স্পষ্ট না থাকায় জুনিয়র ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্যের আশঙ্কা প্রকাশ করেছেন কর্মচারীরা।

এদিকে আইবাস++ সফটওয়্যারে প্রয়োজনীয় অভিজ্ঞ জনবলের ঘাটতি ও নতুনদের অনভিজ্ঞতার কারণে বেতন নির্ধারণের এই জটিলতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে এসব অসঙ্গতি দ্রুত দূর করে সব কর্মচারীর জন্য নতুন পে-স্কেলের সুফল নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

🔔 শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী শাল্লায় মা'দ'কবিরোধী অভিযানের জের ধরে উজ্জলার বাড়িঘরে হামলা-ভা"ঙচুর। হাজতে নেওয়ার ঘন্টাখানিক পর অসুস্থ হয়ে হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ওসি বলছেন অভিনয় জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড আমার মৃ ত্যু র জন্য ইউএনও দা য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পোস্টে তো'লপা'ড় দিরাইয়ে বাধার মুখেও হয়েছে গানের আসর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু  নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১