https://www.onetv24.com/

1370

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ে যুব দিবসে তরুণদের নিয়ে নানা আয়োজন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ০০:১২
স্টাফ রিপোর্টার

ছবি : ওয়ানটিভি

দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে 

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী জহির রায়হান।

সভায় উপজেলা প্রকৌশলী মিনহাজুর রহমান, দিরাই ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খানসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। 

যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
পরে যুবসমাজের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন যুবক-যুবতীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

🔔 শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী শাল্লায় মা'দ'কবিরোধী অভিযানের জের ধরে উজ্জলার বাড়িঘরে হামলা-ভা"ঙচুর। হাজতে নেওয়ার ঘন্টাখানিক পর অসুস্থ হয়ে হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ওসি বলছেন অভিনয় জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড আমার মৃ ত্যু র জন্য ইউএনও দা য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পোস্টে তো'লপা'ড় দিরাইয়ে বাধার মুখেও হয়েছে গানের আসর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু  নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১