https://www.onetv24.com/

1253

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

সভাপতি আশরাফ আলী, সেক্রেটারি মাহমুদুল হাসান

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২
দিরাই প্রতিনিধি:

ছবি : ওয়ানটিভি

সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার  (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা শাখার মজলিসে শুরার দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি  এম. আশরাফ আলীর সভাপতিত্বে এ অধিবেশনে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা ​আলহাজ্ব জিলাই মিয়া জিলানী ও সেক্রেটারি ​মাওলানা সোহেল আহমদ

আয়োজিত অনুষ্ঠান শেষে  কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে আশরাফ আলীকে সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসানকে  সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

ওই কমিটিতে হাকিম জালাল উদ্দীন ও মাওলানা তোফায়েল আহমেদ সহ সভাপতি, মনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমরান হোসেন প্রচার সম্পাদক, মামুন হাসান দপ্তর সম্পাদক, মো. মারুফ হাসান অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাওলানা জাওয়াদুল করিম প্রশিক্ষণ সম্পাদক,হাফিজ ফারজুল হক দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদক, মাস্টার তোফায়েল আহমেদ ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, মাওলানা আলী হাফিজ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম (মাস্টার), মাওলানা আমিন উদ্দীন ও নুর উদ্দীনকে উপদেষ্টা করে সদস্য হিসেবে জিলাই মিয়া জিলানী,আবুল কাসেম, সাঈদ সর্দারকে রাখা হয়েছে।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।