ছবি: ওয়ান টিভি
কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামীলীগের সভাপতি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের পরদিনই গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদ। মঙ্গলবার দুপুরে সিলেট শহরের শাহ্পরান থানা এলাকার একজন আইনজীবীর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিকালে পুলিশের একটি দল রাদকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজদে নিয়ে আসে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ।
পুলিশ জানায়, সোমবার দিনের কোনো এক সময়ে সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করেন
নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদসহ কয়েকজন যুবক। নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনার করাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারনে বেশ কিছুদিন ধরে রাদকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। গোয়েন্দ তৎপরতা ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাদের অবস্থান নিশ্চিত করা হয়। মোবাইল ট্যাকিং করে পুলিশ নিশ্চিত হয় সিলেট নগরির শাহ্পরান থানা এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার করে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বললেন, দুপুর সাড়ে ১২ টায় আমরা নিশ্চিত হই আসিফ বখ্ত শাহ্পরান থানা এলাকার ওই বাড়িতেই আছে। এটি তার নানার বাড়ি। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জে নিয়ে আসা হয়।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের একাধিক কার্যক্রমে রাদ যুক্ত ছিলেন। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের ভাতিজা।