https://www.onetv24.com/

1307

economy

অর্থনীতি

অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ২০:৩৩
ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

অক্টোবর মাসে এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে সংস্থাটি। নতুন এই দাম কার্যকর হওয়ায় অটোগ্যাসচালিত যানবাহনের জ্বালানি খরচও বাড়বে।

নতুন দাম অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এদিকে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

 

ওয়ান টিভি / মনোয়ার