ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বজ্রপাতে মোহাম্মদ কাউসার আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত কাউসার উপজেলার আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে এসে কাউছার বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় জেলার ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি ওয়ান টিভিকে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: অলি উল্লাহ ।