https://www.onetv24.com/

1328

sunamganj

সুনামগঞ্জ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়তের ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৪২
স্টাফ রিপোর্টার

ছবি : ওয়ানটিভি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। এরই ধারাবাহিকতায় জেলা জমিয়তের কার্যনির্বাহী পরিষদের  বৈঠকে আজ স্থনাীয় ওয়েজখালিস্থ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, গৌরারং ইউনিয়নে মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, লক্ষণশ্রী ইউনিয়নে মুফতি আব্দুল মালিক তোহা, রঙ্গারচর ইউনিয়নে বর্তমান মেম্বার মাওলানা জহুরুল হক এবং শাল্লা উপজেলার ৪নং ইউনিয়নে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ।

বৈঠকে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে পাঁচজনের নাম ঘোষণা করা হলেও অন্যান্য ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের তালিকা সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সমাজকল্যাণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম (চেয়ারম্যান), মাওলানা রমজান হোসাইন, আহম ফখরুদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা জামিলুর রহমান চৌধুরী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা আবুল কাসেম সাঈদ, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মুবাশ্বির আলী, মুফতি তাফাজ্জুল হক, ওবায়দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দWrit মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালিক তোহা, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আতিকুল হোক, মাওলানা জাহাঙ্গীর খান প্রমুখ।

বৈঠকে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ বাস্তবায়নে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। এ উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দাওয়াতি সফর, মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অধস্তন শাখাগুলোর প্রতি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট শাখাগুলোর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।