https://www.onetv24.com/

1362

sunamganj

সুনামগঞ্জ

ছাতকে বাগবাড়ি ইসলামি যুব ও সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

সভাপতি কহিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহরিয়ার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১০:৫৪
ওয়ানটিভি ডেস্ক

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জের ছাতকে বাগবাড়ি ইসলামি যুব ও সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের মনোনীত করা হয়।

মাস্টার সোনাহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে কহিন চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার তারেক, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিয়া উদ্দিন আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মোমেন মামনুন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তানজীদ চৌধুরী, প্রচার সম্পাদক হিসেবে কাদির বিল্লাহ এবং কোষাধ্যক্ষ হিসেবে সাইদুর রহমান সাইদকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ব্যক্তিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, যুবসমাজকে নৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার ধর্মীয়, মানবিক ও জনকল্যাণমূলক কাজে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত ছিলেন চান মিয়া চৌধুরী, হাজী মো. বুরহান উদ্দিন, সালেহ আহমদ, সোহেল চৌধুরী, ময়নুল চৌধুরী, চাঁদ মিয়া, হাজী আলা উদ্দিন, মেহেদী হাসান সোনা মিয়া, ছালেক আহমেদ, হুমায়ুন আহমেদ সুহেল, রেদোয়ান আহমদ, মীর খছরু আহমদ, কয়েছ মিয়া, তানভীর চৌধুরী, নওশাদ মিয়া, আখতার হোসেন, ফাহিদ মিয়া, সাইফুর রহমান, মামুন মিয়া ও রাফি আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন কমিটির মাধ্যমে বাগবাড়ি ইসলামি যুব ও সমাজ কল্যাণ সংস্থার সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা সভায় ব্যক্ত করা হয়।

🔔 শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী শাল্লায় মা'দ'কবিরোধী অভিযানের জের ধরে উজ্জলার বাড়িঘরে হামলা-ভা"ঙচুর। হাজতে নেওয়ার ঘন্টাখানিক পর অসুস্থ হয়ে হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ওসি বলছেন অভিনয় জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড আমার মৃ ত্যু র জন্য ইউএনও দা য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পোস্টে তো'লপা'ড় দিরাইয়ে বাধার মুখেও হয়েছে গানের আসর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু  নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১